বিশ্বব্যাপি ১২ মে থেকে ১৮ মে ২০২৫ পর্যন্ত সপ্তাহ ব্যাপী আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস পালনের অংশ হিসেবে “নিরাপদ সড়ক চাই” এর ব্যানারে, সোমবার ১৭/০৫/২৫ তারিখে তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের সহযোগিতায় তাড়াশ উপজেলা চত্বর থেকে তাড়াশ প্রেসক্লাব পর্যন্ত একটি র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত র্যালিতে নিরাপদ সড়ক চাই তাড়াশ শাখার সদস্যবৃন্দ, ভিলেজ ভিশন তাড়াশের স্বেচ্ছাসেবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের কর্মিবৃ্ন্দ সহ নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ র্যালিতে অংশ গ্রহণ করেন। র্যালি শেষে সমাপনী বক্তব্য রাখেন ছাত্রদল নেতা হাসিব খন্দকার, তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি দেলবার আহমেদ, সংগঠক নাঈম হাসান মুন্না, ভিলেজ ভিশনের প্রতিনিধি জামিলা খাতুন, তাড়াশ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মাসুম বিল্লাহ, ভিলেজ ভিশন তাড়াশের পরিচালক শরীফ খন্দকার ও নিরাপদ সড়ক চাই তাড়াশ উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করণে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, কর্পোরেশন, স্কুল, কলেজ ছাত্র-ছাত্রী, বিভিন্ন সম্প্রদায় এবং নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য আহবান জানান। বিশেষ করে বাংলাদেশ সরকারের পুলিশের ট্রাফিক বিভাগ, সড়কও জনপথ বিভাগের বিভিন্ন পদক্ষেপ ও জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব ও পরমর্শ তুলে ধরেন। র্যালি শেষে বিভিন্ন যান্ত্রিক ও অযান্ত্রিক পরিবহনের গ্যারেজ ও স্ট্যান্ড সমূহে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
Please follow and like us:









