২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে বাড়ী পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন ভিলেজ ভিশন বাংলাদেশ




তাড়াশে বাড়ী পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন ভিলেজ ভিশন বাংলাদেশ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২৫, ০৫:০৪ | 691 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সমাজের সকল ভালো কাজে ভিলেজ ভিশন সবার পাশে। সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা পু্র্বপাড়ার এনামুল হকের বসত বাড়িতে আগুন লেগে সর্বস্ব ভস্মীভূত হয়ে যায়। যে কারণে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বুধবার ২৮,০৫,২৫ তারিখে ভিলেজ ভিশন বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়ালেন। ভিলেজ ভিশনের সদস্য আজমির খন্দকার ও জাকারিয়ার প্রতিনিধিত্বে মাসিক ১০০ টাকা হারে দাতা সদস্যদের অনুদানে ভিলেজ ভিশনের ফান্ডের অর্থায়নে এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। এ বিষয়ে বাংলাদেশ ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটির মাঝে আমরা চাউল ডাউল পিয়াজ কাঁচামরিচ আলু তেল রসুন হলুদের গুড়া মরিচের গুঁড়া, সবজি , পাতিল, কড়াই, চামচ, বালতি, মগ প্লেট, ঝাঝড়ি,বাটি সহ প্রয়োজনীয় সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেই। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেপাশের প্রতিবেশী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ মে বিদ্যুৎতের শটসার্কিটের আগুনে পুড়ে পরিবারটির তিনটি বসত ঘর সহ বাড়ির দলিল আইডি কার্ড ব্যাংকের চেক যত রকমের ডকুমেন্ট কাপড়-চোপড় সেলাই মেশিন দুটি ট্যাংক যত ফার্নিচার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET