, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে বাল্য বিবাহ প্রতিরোধে ভিলেজ ভিশনের ব্যতিক্রমি আয়োজন




তাড়াশে বাল্য বিবাহ প্রতিরোধে ভিলেজ ভিশনের ব্যতিক্রমি আয়োজন

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২৩, ১৮:৫৮ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাল্যবিবাহ-কে না বলি সুখী সমৃদ্ধ দেশ গড়ি। এই শ্লোগান ধারণ করে এবারে  ভিলেজ ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে গত রোববার ০৩/০৯/২৩ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সিংপাড়া গ্রামে বাল্যবিবাহের উপর কিছু সামাজিক সচেতনতামুলক ম্যাসেজ প্রদান করে-ব্যতিক্রমি খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাশে আছি ইনসিয়েটিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি জনাব রাজিবুল ইসলাম। এই আয়োজনে বিনোদনমুলক খেলাধুলার মাধ্যমে ৫০ জন বিজয়ীর প্রত্যকের হাতে তুলে দেন-১লিটার তেল ২কেজি ডাউল ও ৫কেজি করে আলু। এছাড়াও সান্তনা পুরস্কার হিসাবে কাউকে ১কেজি ডাউল, কাউকে ১লিটার তেল বা ৩কেজি আলু প্রদান করা হয়, পাশাপাশি ছোট ছোট শিশুদের হাতে চকলেট ও বেলুন দিয়ে উৎসাহ প্রদান করা হয়। আয়োজকরা বলেন, এই আনন্দঘন খেলার বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিতরণের উদ্দেশ্য হলো পরিবার বা সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করা এবং এর কুফল সম্পর্কে ধারনা প্রদান করা। উপহার প্রদান পরবর্তী উপস্থিত সবাই কে শপথ বাক্য পাঠ করানো হয়। উক্ত অনুষ্ঠানের অর্থায়নে সহোযোগিতা করেছেন পাশে আছি ইনিশিয়েটিভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামাজিক সংগঠন, আয়োজনে ভিলেজ ভিশন বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতা করেন ভিলেজ ভিশনের সদস্য, ডাক্তার অচিন্ত, শুসান্ত, তাইবুর খন্দকার, নাইমরেজা, সিয়াম, সাগর ও বিশ্বজিত সহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET