, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশ পৌর বাজারে প্রবেশের রাস্তায় পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ




তাড়াশ পৌর বাজারে প্রবেশের রাস্তায় পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৪, ১৯:২৫ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের বাজারে প্রবেশ করার একমাত্র জনগুরুত্বর্পূণ রাস্তাটি একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পরে। তাড়াশের পুর্ব শহরে ও তিনটি ইউনিয়নের মানুষের চলাচলের এবং মালামাল আনানেওয়ার একমাত্র রাস্তা‌টি অত্যান্ত সংকুচিত হওয়ায় একমাত্র ভ্যান ছাড়া অন্য যানবাহন ঢুকতে পারে না তারপরে আবার সামান্য বৃষ্টিতেই পা‌নি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর এতেই চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী তথা স্থানীয় জন সাধারণ। বিশেষ করে বেশী সমস‌্যায় পরে এই রাস্তাটির সাথে সংযুক্ত সরকারি বালিকা বিদ্যালয়ের মেয়েরা। এটি পৌর শহরে প্রবেশ করার প্রধান রাস্তা হওয়া শর্তেও রাস্তা‌টি সং‌কৃর্ণ ও নিচু তারপরে নেই পানি নিস্কাশনে জন‌্য ড্রেনেজ ব্যবস্থা। আর এতেই একট‌ু বৃ‌ষ্টি হলেই সৃ‌ষ্টি হয় জলাবদ্ধতা। পৌরবাসীর অ‌ভিযোগ এই রাস্তাটির সমস‌্যা অনেক দিনের কিন্তু কেউই সমাধানের চেষ্টা করেনি আশা করেছিলাম পৌরসভা হবার পর হয়ত এই সমস‌্যার সমাধান হবে, কিন্তু বাস্তবে তা আর হয়‌নি। কোমলম‌তি শিক্ষার্থী‌ ও জনসাধারণের অনেকে বলেছেন, এই রাস্তার কর্তৃপক্ষ লাল নিশানা লাগিয়ে নির্মাণ কাজ শুরু করেও আবার কি কারণে বন্ধ রেখেছেন তা আমরা বুঝতে পারছি না। এদিকে রাস্তা‌টি সংকৃর্ণ তার উপর ভ‌্যানের আধিক্ষ, যেখানে বড়দেরই এই রাস্তায় চলাচল করা ক‌ঠিন, তার উপর জলাবদ্ধতায় স্কুলগা‌মি বাচ্চাদের নিয়ে সব সময় টেনশনে থা‌কতে হয়, কখন যেন দুর্ঘটনার খবর আসে। সবার দাবি গুরুত্বপূর্ণ বারোয়ারী বটতলা থেকে বাজার পর্যন্ত এই রাস্তা‌টি দ্রুত প্রশস্ত ও প্রয়োজনীয় সংস্কারের দাবী জানান।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মোঃ খালিদ হাসান বলেন, রাস্তাটির দুইপাশে প্রশস্ত এবং উচু করে সম্পুর্ন নতুন করে তৈরির কাজ হাতে নেয়া হয়েছে, যা সাময়িক কিছু সমস্যার জন্য বন্ধ আছে। এগুলো নিরশন করে দ্রুত রাস্তার কাজ শেষ হলে স্কুল ও বাজারগামী মানুষের কষ্ট লাঘব হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET