, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • তালার তেঁতুলিয়া কবি সিকান্দার মেলার সমাপ্তি




তালার তেঁতুলিয়া কবি সিকান্দার মেলার সমাপ্তি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০১৮, ২২:০৬ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ- কবি সিকান্দার আবু জাফর শুধু কবি নয়, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিতার, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকসহ নানাবিধ প্রতিভার অধিকারি একজন মহান ব্যক্তিত্ব। ৭ মার্চ ১৯৭১’এ তাঁর প্রকাশিত “বাংলা ছাড়ো” কবিতা এবং “আমাদের সংগ্রাম চলবেই” গানসহ একাধিক কবিতা ও গান দেশের ক্লান্তিলগ্নে আলোড়ন সৃষ্টি ছাড়াও জনপ্রিয়তা অর্জন করে। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলা তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম সৈয়দ পরিবারে জন্মগ্রহন করেন। সাতক্ষীরা জেলা প্রশাসন’র আয়োজনে কবি সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মদিন উপলক্ষ্যে কবির জন্মভিটায় ৯ মার্চ উদ্বোধন হয়ে ১৫ দিনব্যাপী মেলার ২৩ মার্চ শুক্রবার সন্ধায় সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সিকান্দার মেলার সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি সিকান্দার আবু জাফর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুস সামাদ এবং অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (সিপিপিইউ) পরিকল্পনা মন্ত্রণালয় মোঃ ফারুক হোসেন। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, কবি পরিবারের সদস্য ও একুশে পদকপ্রাপ্ত কবি সৈয়দ জাহাঙ্গীর, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ প্রমুখ। এ সময় যুবলীগ কেন্দ্রীয় নেতা মোঃ রফিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী উপস্থিত ছিলেন।
প্রেমের ফাঁদে ফেলে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে প্রতারক প্রেমিক
মোঃ তাজমুল ইসলাম,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালা উপজেলার মুড়াগাছা গ্রামের মোস্তফা শেখের স্ত্রী ২ সন্তানের জননী নাজমা বেগমকে প্রেমের ফাঁদে ফেলে নগদ অর্থ ও স্বর্নালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের কালু ম-ল ছেলে পোল্ট্রি ফিড ব্যবসায়ী তরুন ম-ল।
মোস্তফা শেখ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পোল্ট্রি মুরগীর খামার ব্যবসার সুবাদে নাজমা বেগমের পরিচয় হয় তরুনের সাথে। এই পরিচয়ের মাধ্যমেই ধীরে ধীরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা এক সময় পরকিয়া প্রেমে রুপ নেয়। এরই সূত্র ধরে গত ১৪ মার্চ নাজমা বেগম প্রেমিক তরুনের হাত ধরে বাড়ী থেকে বের হয়ে যায়। কিন্তু প্রতারক তরুন নাজমা বেগমের কাছে থাকা নগদ ২ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার হাতিয়ে নিয়ে নাজমা বেগমকে বিয়ের আশ্বাস দিয়ে পাঠিয়ে দেয় নাজমা বেগমের বাবার বাড়ী আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রামে।
এদিকে মোস্তফা শেখ স্কুল/কলেজ পড়–য়া দুই সন্তানকে নিয়ে দিশেহারা। তিনি এর প্রতিকার পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে সর্বশেষ ১৮ মার্চ তিনি খেশরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার চেয়ে আবেদন করেছেন। তিনি বলেন, আমার সোনার সংসার ভেঙ্গে তছনছ করে দিয়েছে লম্পট তরুন। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে প্রতারক প্রেমিক তরুনের সাথে কথা বলতে গেলে তিনি এ প্রতিবেদকের সাথে কোন কথা বলতে রাজি হননি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার যা বলার গ্রাম আদালতেই বলবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET