দীর্ঘদিন যাবৎ কমিটি ছাড়াই চলছে সাতক্ষীরার জেলার তালা উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মীদের মাঝে দেখা দিয়েছে নেতৃত্তের প্রত্যাশা।
এদিকে ছাত্রদলের তালা উপজেলার নেতৃত্বে আসার আলোচনায় অনেকের নাম শোনা গেলেও সেক্রেটারি পদে আলোচিত শেখ আল আমিন হোসেন।
তিনি সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের বর্তমানে ১ নং যুগ্ন আহবায়ক এবং কুমিরা ইউনিয়নের কৃতি সন্তান। বিভিন্ন সমায়ে হামলা মামলার শিকার। রজপথের অগ্নি সেনা জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই এর স্নেহের অনুজ ছোটভাই।
ফ্রেশ ইমেজের কারনে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন শেখ আল আমিন হোসেন।
আল আমিন বলেন, আমি একজন মেধাবী ছাত্রনেতা আমার অনার্স মাস্টার্চ শেষ হয়েছে, আমার রাজনৈতিক ৩ টা মামলা আছে, অতিতে আমি দলীয় প্রত্যেকটা প্রোগ্রাম সাতক্ষীরাসহ তালা উপজেলাতে সফল করেছি। খালেদা জিয়ার মুক্তির আন্দলোনও করেছি, আমি বর্তমানে তালা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি পদে লড়ছি। আসতে তালা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি পদে আসতে পারি তাহলে আমি রাজপথে খালেদা জিয়ার মুক্তির আন্দলনে ইনশাআল্লাহ রাজপথে থাকবো।
তিনি আরও বলেন, ছাত্রদলের শক্ত অবস্থান তৈরি, শিক্ষার্থীদের কল্যাণে এবং বিএনপির রাজিনীতিতে আমার জীবন উৎসর্গ করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।









