, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে শিশুসহ আরও ৬ জন করোনা সংক্রমনে আক্রান্ত 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৯:১৫ | 972 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ মাসের এক শিশুসহ নতুন করে আরও ৬ জন নভেল করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ তথ্য নিশ্চিত করেছে ।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার পল্লী বিদ্যুৎ বাদাঘাট অভিযোগ কেন্দ্রের ৩ জন লাইনম্যান, সূর্যের গাঁও গ্রামের ১৪ মাসের ১ শিশু, আনোয়ার পুর গ্রামের ১জন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত তাহিরপুরে করোনা উপসর্গে আক্রান্ত ২৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয় । এর মধ্যে  পরীক্ষাগার থেকে ২৭০ জনের ফলাফলে ২৪ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ভাল হয়েছেন ১৪ জন ও আইসোলেশনে আছেন ১০ জন এবং ১৬টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET