, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ত্রিশালে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল




ত্রিশালে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:৪০ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে কুরআন খতম, আলোচনা সভা, দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে পৌর শহরের নজরুল ইসলাম অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপিনেতা শাহ্ মোহাঃ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিএনপিনেতা রাশিদুল হাসান বিপ্লব, উলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর কামরুল ইসলাম বিএসসি, যুবদলনেতা আহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু সালেম প্রমূখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET