দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থের মাঝে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৭১২ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। (২৫ জুলাই) শনিবার অসহায় ও দরিদ্র পরিবারের মানুষজনের হাতে ঐ সমস্ত খাদ্যসামগ্রী তুলে দেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ট্যাগ অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইউনিয়নের সচিব মামুনুর রশীদ সহ ইউনিয়নের ইউপি সদস্যগন। এসময় পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন এই মহামারী করোনা ভাইরাস ও সৃষ্ট বন্যার কারণে সাধারন মানুষেরা শংঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা একটু সচেতনতাই একজন মানুষ যেমন নিরাপদে থাকবেন তেমনি তার পরিবারের প্রতিটি মানুষ ও নিরাপদে থাকবেন। এজন্য সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলি তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে।
Please follow and like us:









