দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু’জন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের লাউগাং গ্রামের মোঃ আলী (৩৫) ও পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রু মর্দন গ্রামের অজয় (২৬)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। মৃত্যু বরন করেন ০১ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে মোঃ আলী (৩৫) বিদেশ ফেরত ও অপরজন অজয় (২৬), পাগলা বাজারের একজন দোকানদার।
মঙ্গলবার (২৩ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, নতুন আক্রান্তদের তাদের নিজেদের বাসস্থানেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তাদের হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।
Please follow and like us:









