দাগনভূঞা(ফেনী )প্রতিনিধিঃ- দাগনভূঞা উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে শনিবার দুপুরে আজিজিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার মো: সাইফুল ইসলাম ভুঞা।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি দাগনভূঞা শাখার সাধারন সম্পাদক মো: ইমাম হাছান কচির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, আজিজিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল হুদা হুদন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহম্মদ মজুমদার, ফেনী আইটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ ভূঞা, দাগনভুঞা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখারুল আলম প্রমুখ।
এসময় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সদস্য সাংবাদিক এম রহমান সোহেল, জুলফিকার আলম,মহিউদ্দিন মধু উপস্থিত ছিলেন।









