, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দালালমুক্ত সেবা নিশ্চিতে সিরাজগঞ্জ শিয়ালকোল ইউপির কঠোর বার্তা




দালালমুক্ত সেবা নিশ্চিতে সিরাজগঞ্জ শিয়ালকোল ইউপির কঠোর বার্তা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ৩১ ২০২৫, ২২:৩২ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের হয়রানি রোধে প্রশাসনিক কর্মকর্তা মো: ওমর ফারুক তালুকদার একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন। তিনি পরিষদে আগত সেবাগ্রহীতাদের সরাসরি পরিষদে এসে নিজে থেকে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং দালাল বা প্রতারকের মাধ্যমে সেবা নেওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেছেন।

তিনি বলেন, “আপনারা নিশ্চয় অবগত আছেন যে, ইউনিয়ন পরিষদ জনগণের তৃণমূল পর্যায়ের সেবা গ্রহণের প্রতিষ্ঠান। প্রায় ২০০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি জনগণের সেবা দিয়ে আসছে। সেহেতু আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাই, আপনার প্রয়োজনীয় সেবা সরাসরি ইউনিয়ন পরিষদে এসে নিজেই গ্রহণ করুন। দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।”

সম্প্রতি ইউনিয়ন পরিষদে দালালের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে। এই সমস্যা দূর করতে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান ওমর ফারুক তালুকদার। তিনি বলেন, “দালালদের কারণে অনেক সময় সাধারণ জনগণের সেবা গ্রহণ দুষ্কর হয়ে পড়ে। আমরা পরিষদ প্রাঙ্গণকে দালালমুক্ত রাখতে কাজ করছি। ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সেবা গ্রহণের সময় কেউ যদি কোনো রকম হয়রানি বা অতিরিক্ত অর্থ দাবি করার ঘটনা প্রত্যক্ষ করেন, তাহলে সরাসরি আমাকে বা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানান। জনগণের স্বার্থ রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

শিয়ালকোল ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বারবার এই মর্মে সতর্ক করেন যে, পরিষেবা গ্রহণে সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণই পারে দালালদের দৌরাত্ম্য কমাতে। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেলে খুব শিগগিরই পরিষদ একটি আদর্শ ও হয়রানিমুক্ত সেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং অনেকেই বলেন, এটি বাস্তবায়িত হলে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET