, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুরে গুণগতমান সম্পন্ন চা তৈরি বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা 




দিনাজপুরে গুণগতমান সম্পন্ন চা তৈরি বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা 

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৬ ২০২৫, ২০:৫৫ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উত্তরবঙ্গের বটলিফ চা কারখানাসমুহের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপকদের জন্য গুণগতমান সম্পন্ন চা তৈরি বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (৬ মে) দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন।
‎এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড.এ.কে.এম.রফিকুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, এছাড়া উপস্থিত ছিলেন চা বোর্ড পঞ্চগড় ভারপ্রাপ্ত কর্মকর্তা,আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা ,আমির হোসেন,সহ উত্তরবঙ্গের
‎সকল বটলিফ চা কারখানার স্বত্বাধিকারী গণ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে অংশ নেয়া বক্তারা বলেন, দিনাজপুর ধান, চাল আর লিচুর জন্য বিখ্যাত। এ জেলায় ভালো মানের চা উৎপাদন করাও সম্ভব। এজন্য কারখানা মালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আর ভালো মানের চা উৎপাদন ও তৈরি করা সম্ভব হলে এ জেলার নতুন অর্থনীতির দ্বার উন্মোচন হবে বলেও জানান বক্তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET