, , ,

শিরোনামঃ-




দিনাজপুরে জোড়া খুন মামলার মূল হত্যাকারী গ্রেফতার

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২৩, ০০:৩৫ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামী মনিরুল ইসলাম কে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ ।
মুল হত্যাকারী মনিরুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের ওমর আলীর ছেলে।

রবিবার সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম ।
র‌্যাব ১৩ কোম্পানি অধিনায়কের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন তিনি জানান,জোড়া খুন ঘটনার পর মূল হত্যাকারী আত্মগোপনে করে। বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় গেল ১৮ ফেব্রুয়ারি কুড়িগ্রামের রাজিপুর উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে মূল আসামি মনিরুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব ১৩ ।

এর আগে গেল ২৫ জানুয়ারি জমিজমা বিরোধের জের ধরে জমিতে পানি দিতে গেলে পূর্ব পরিকল্পিত অনুযায়ী মনিরুল ইসলামের নেতৃত্বে করা হামলায় প্রাণ হারায় ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম ও তার ভাতিজা রাকিব হোসেন । ঘটনার পর থেকেই মূল হত্যাকারী মনিরুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET