২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দিনাজপুরে দরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত




দিনাজপুরে দরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ১৯:২৬ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকার দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব। খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘরে বসে না থেকে করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। চাল, ডাল, আলু তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে চলেছেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি বলেন, এসব ত্রাণ বিতরণ মোটেও কোন লোক দেখানো নয়, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি সরকারের পাশাপাশি দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET