, , ,

শিরোনামঃ-




দিনাজপুরে ৩ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৭জন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ২০:৪৯ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ- প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় এবার দিনাজপুরেও চলে এসেছে। দিনাজপুরে এই প্রথম ৭জন ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর জেলায় ৭জন করোনা পজিটিভ পাওয়া যায়। দিনাজপুর সদর উপজেলায় ৩জন, নবাবগঞ্জ উপজেলায় ৩জন ও ফুলবাড়ী উপজেলায় ১জন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম সাংবাদিকদের জানান, আমরা গত কয়েকদিনে শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আজকে ৭জন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আমরা একটি মিটিং করে জেলার সর্বশেষ পরিস্থিতি ও এ বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেটা জানিয়ে দেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET