, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর জেলা প্রশাসক বীরগঞ্জে মতবিনিময়, পরিদর্শন ও গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেন




দিনাজপুর জেলা প্রশাসক বীরগঞ্জে মতবিনিময়, পরিদর্শন ও গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেন

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২১, ২০:১২ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, জনকল্যানে কাজ করার প্রত্যয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দুর্নীতি মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসী র্কমকান্ড বন্ধ ও সরকারের সকল উন্নয়ন কর্মসুচী সঠিক ভাবে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী দিনাজপুরে যোগদানের পর ৯ মার্চ মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলার সুশিল সমাজের গণ্যমাণ্য ব্যক্তি, মসজিদের ঈমাম, আইন-শৃঙ্খলা, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরিচিতি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ বর্ম্মন গোবিন, আয়েশা আক্তার বৃষ্টি, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও সাতোর ইউপি চেয়ারম্যার আলহাজ্ব রেজাউল করিম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবরা পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ মহসিন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্চ মোঃ আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার মোঃ ছানাউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ আবেদ আলী, শিক্ষক মোঃ আহসান হাবীব, মসজিদের ইমাম মোঃ খাদেমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী মত বিনিময় সভায় যোগদানের পূর্বে ১১০জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও সরঞ্জাদি এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার কিটনী, জন্মগত ৭জন রোগীর মাঝে সাড়ে তিন লক্ষ টাকার চেক বিতরন করেন।
এর পূর্বে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডালিম সরকারের ব্যবস্থাপনায় উপজেলা ভূমি অফিস, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, পাল্টাপুর ডিজিটাল সেন্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোঃ ছানাউল্লাহর ব্যবস্থাপনায় পাল্টাপুর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর সহ উপজেলার সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET