নয়া আলো ডেস্কঃ- বুধবার বিকেলে দেবিপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও আদর্শ গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে কালেশ্বরগাঁও আদর্শ গুচ্ছগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত ছিল গৃহহারা মানুষগুলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গৃহহারা মানুষদের উন্নয়নে কাজ করেছে। গৃহহারা মানুষদের জন্য ঘরবাড়ি-বিদ্যুৎ সংযোগ থেকে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। এতে করে এখন গৃহহারা মানুষগুলো শান্তিতে বসবাস করছে। এই উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের জন্যই।
তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আল হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, দেবিপুর ইউনিয়ন পরিষদের মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
Please follow and like us:









