মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ- “দৈনিক সংযোগ বাংলাদেশ” পত্রিকার প্রতিনিধি সভা আজ মঙ্গলবার সকালে পত্রিকার প্রধান কার্যালয়ে সকল জেলা, উপজেলা প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক এড্যা. মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও চীফ রিপোর্টার এ. এম রেজোয়ান হোসেন রাজার পরিচালনায় বক্তব্য রাখেন, বার্তা সম্পাদক আলমঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার জহির হাওলাদার,সাতক্ষীরা প্রতিনিধি,কেশবপুর প্রতিনিধি, শ্যামনগর প্রতিনিধি,খালিশপুর প্রতিনিধি, পাইকগাছা প্রতিনিধি, তালা প্রতিনিধি, খুলনা জেলা জে. পি. -এর সাধারণ সম্পাদক মোশরাফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পত্রিকার বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং নতুন আঙ্গিকে পত্রিকা কিভাবে পরিচালিত করা যায় সে বিষয়েও বিভিন্ন মতামত তুলে ধরেন।
দৈনিক সংযোগ বাংলাদেশ সকল পাঠকের দোড় গোরায় পৌছানোর ব্যাপারে সকলেই ঐক্যমত প্রকাশ করেন। আগামীদিন গুলোতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকল প্রতিনিধিদের কাছ থেকে আশা প্রকাশ করেন প্রকাশক ও সম্পাদক এড্যা. মোঃ আব্দুল মজিদ।
সভা শেষে অফিস কার্যালয়ে মধ্যান্য ভোজের আয়োজন করা হয়।









