২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে শেখ হাসিনার জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচী

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২০, ২১:৩১ | 1188 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সোমবার সকালে উপজেলার দোহার ঘাটা এলাকার দারুল উলূম আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসায় অর্ধশত গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মুহম্মদ আতিকুর রহমানের উদ্যোগে এবং গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট দোহার উপজেলা শাখার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তার আগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের জন্য দোয়া মোনাজাত করা হয় এবং মাদ্রাসার প্রায় একশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল্লাহ, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ রতন, দোহার উপজেলা শাখার সভাপতি ইমরান খান রাজ, পৌরসভা শাখার সভাপতি আব্দুর রহমান রুবেল, দারুল উলূম আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মো. আসাদুজ্জামান, উপদেষ্টা ও কোষাধ্যক্ষ হাফিজুর রহমান বাবু চৌধুরী, হেফজ বিভাগের প্রধান হাফেজ মো. অলি উল্লাহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET