, , ,

শিরোনামঃ-




ধান কাটার উৎসাহ যোগাতে কাজিপুর কৃষি অফিসের মাইকিং

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:০৭ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বর্তমানে বোরো মৌসুমের পাঁকা ধান দ্রুত কর্তনের নির্দেশনা দিয়ে মাইকিং করেছে কাজিপুর উপজেলা কৃষি অফিস। গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই মাইকিং করা হয়। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম জানান, “দ্রুত ধান কাটতে কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে এই মাইকিং কয়েকদিন অব্যাহত থাকবে। শতকরা আশি ভাগ ধান পেঁকে গেলেই কাটা যায়। তাছাড়া স্থানীয় আবহাওয়া এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
এবার কাজিপুরের চর এবং বিড়া অঞ্চলের ১৩ হাজার একশ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরই মধ্যে চরাঞ্চলের ৩৮০ হেক্টর জমির ফসল কাটা সম্পন্ন হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET