বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে সড়কের উপড়েই গোয়ালের বজ্র নিষ্কাশন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সরজমিনে গেলে স্থানীয় ইউপি সদস্যসহ অনেকেই এ অভিযোগ করেন। সড়কের উপড়েই গোয়ালের বজ্র নিষ্কাশনের ব্যবস্থা করে সাধারন মানুষের যাতআতে ভোগান্তির সৃষ্টি করেছে ওই গ্রামের পূর্বপাড়া এলাকায় মৃত আফজাল সরকারের ছেলে মোজাম্মেল হক সরকার।
স্থানীয়রা জানায়, দেশের প্রত্যান্ত গ্রাম অঞ্চলে যখন করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক ভাবে নানা উদ্দ্যোগ নিচ্ছে তখনও গোয়াল ঘরের দুষিত বজ্র সড়কের উপর দিয়ে নিস্কাশন করা থেকে থেমে নেই মোজাম্মেল হক সরকার। ওই সড়কে দুর্ঘন্ধ সৃষ্টি হওয়ায় যাতআতে সমস্যা হচ্ছে সাধারন মানুষের। ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, সড়কে গোয়ালের বজ্র নিষ্কাশন করতে নিষেধ করার পরেও সে আমাদের কথার তোয়াক্কা করেনাই। করোনার এই মহামারির সময়ে আমরা যদি তাকে সচেতন করতে না পারি তাহলে কি এটা আমাদের ব্যার্থতা নাকি ওই ব্যাক্তির অজ্ঞতা। তাকে বোঝাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সড়কের উপর দিয়ে বজ্র নিষ্কাশনের মত কাজ অবশ্যই বাহির এলাকার মানুষ, আত্নীয় ও গ্রামের জন্যও নিন্দনীয়। তবে এর একটা প্রতিকার হওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা।









