, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • আলোচিত শিক্ষিকা ফারহানার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় আবারও আন্দোলনে রবির শিক্ষার্থীরা




আলোচিত শিক্ষিকা ফারহানার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় আবারও আন্দোলনে রবির শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২১, ০০:৪৫ | 1121 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাহবুবুল আলম, স্টাফ রিপোর্টার :-

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় দীর্ঘ ৩ঘন্টা বৈঠকে শিক্ষিকা ফারহানার বিষয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে রবির ঢাকা অফিসে এ বৈঠক শুরু হয়। টানা ৩ ঘণ্টা বৈঠক চলার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত সাড়ে ৭টার দিকে এ বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে রবির দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ ও রেজিস্ট্রার সোহরাব আলী মোবাইল ফোনে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেন। এর পরপরই আন্দোলনরত শিক্ষার্থীদের নেতারা জরুরি বৈঠক করে আবারো আন্দোলনের সিদ্ধান্ত নেন।

এরপর তারা রাত ৮টা থেকে আমরণ অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দিয়ে এ কর্মসূচি শুরু করেন। তারা দুটি গ্রুপে ভাগ হয়ে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অনশন ও বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় আবারো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET