সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাগমারায় পিচ এ্যামবাসেডর গ্রুপ(পিএফজি)’র উদ্যোগ সর্বদলীয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা পিএফজি’র পক্ষ থেকে গতকাল শনিবার সকালে বাগমারা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগমারা পিএফজি’র কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাগমারা পিএফজি’র উপদেষ্টা আবু তালেব প্রাং। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক রাজু আহম্মেদ, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক মেজবাউল হক দুলু, বাগমারা পিএফজির সদস্য সাংবাদিক ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, আবু বাক্কার সুজন, আকবর আলী, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, ছাত্রলীগে নেতা ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাহিদ হাসান রুদ্ধ ও সাংবাদিক আলমগীর হোসেন। বক্তারা নোয়াগাঁও এর ঘটনায় গভীর উদ্বোগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ন সহ অবস্থানের আবাস ভুমি। দলমত নির্বিশেষে আমরা শান্তিপূর্ন সহঅবস্থানে বিশ্বাসী। আমাদের রাষ্ট্র শান্তিপূর্ন সহঅবস্থান ও সংখ্যালগুদের জালমাল রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হলেও কথিপয় স্বার্থন্মেষী মহলের উসকানীতে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। এমনি ভাবে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। তাই যেকোন উসাকনীতে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে। বাগমারায় বহুদলীয় প্লাটফরম বাগমারা পিএফজি গ্রুপ এর মাধ্যমে আ’লীগ, বিএনপি, জাপা নেতাদের পক্ষে শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।









