১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি- বার্ষিক নির্বাচন সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও বিশ^নাথ আগরওয়ালা পরিষদের মনোনয়নপত্র দাখিল




দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি- বার্ষিক নির্বাচন সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও বিশ^নাথ আগরওয়ালা পরিষদের মনোনয়নপত্র দাখিল

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৭ ২০২১, ২১:৫৩ | 1096 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ২০২১-২০২২ ও ২০২২-২০২৩
সালের দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মার্স) নির্বাচনে চেম্বারের সাবেক
সভাপতি মো. রফিকুল ইসলাম ও বিশ^নাথ আগরওয়ালা (বিশু) পরিষদ মনোনয়নপত্র
দাখিল করেছেন।
গত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে যে
ক্ষোভের সঞ্চয় হয়েছিল, এবার তা দুর হয়েছে। নির্বাচন জমে উঠেছে।
ভোটারগণও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে খুশি।
১৭ মে সোমবার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড.
আশফাক আহম্মদ, নির্বাচন বোর্ডের সদস্য গোলাম নবী দুলাল ও অশোক
কুমার কুন্ডু’র নিকট চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও
বিশ^নাথ আগরওয়ালা (বিশু) পরিষদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
রফিকুল ইসলাম পরিষদের প্রার্থীরা হলেন সহিদুর রহমান পাটোয়ারী মোহন,
আলহাজ¦ মো. রেজাউল করিম, মানবেন্দ্র দাস মনোজ, মো. মোকাররম
হোসেন, মো. রফিকুল ইসলাম মুক্তা, মুরাদ আহমেদ, তায়েফ বিন শরীফ, মো.
ইয়াকুব আলী, সাজেদুল আবেদীন শাহীন, আলহাজ¦ মো. জাহিদ আলী, মো.
ময়েন উদ্দীন শাহ্ধসঢ়;, শাহ মো. মমিনুল ইসলাম, সৈয়দ সপু আহাম্মেদ, মো.
শামীম শেখ, মো. রুবেল ইসলাম, মো. রফিকুল ইসলাম সোনা, মো. জিয়াউর
রহমান নওশাদ, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মো. মোবারক হোসেন ও
শাহজাহান নোবেল।
মনোনয়নপত্র দাখিল শেষে আগামী ১২ জুন মুল্যবান ভোটটি দিয়ে এই
পরিষদকে জয়যুক্ত করে ব্যবসায়ীদের পুর্ণাঙ্গ সেবায় নিয়োজিত করতে
ভোটারদের কাছে অনুরোধ জানান পরিষদের পক্ষে বিশ^নাথ আগরওয়ালা বিশু।

প্রসঙ্গত, আগামী ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ১৮টি পদ,
সহযোগি, গ্রুপ ও টাউন এসোসিয়েট পদে ১জন করে মোট ২১টি পদে
নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ২৫৭৭ জন ব্যবসায়ী ভোটার
ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET