১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় পাক বাহিনীর হাতে নিহত পাঁচ শহীদ পরিবারকে সংবর্ধনা




বাগমারায় পাক বাহিনীর হাতে নিহত পাঁচ শহীদ পরিবারকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২১, ২৩:১৯ | 1202 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসের ৫০ বছর পূরণে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়। তবে উক্ত অনুষ্টানে প্রধান ও বিশেষ অতিথি না আসলেও অল্প পরিষরে শুক্রবার বিকেলে রামরামা প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের কামার খালী গ্রামের ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত পাঁচ শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। ইউপি সদস্য মাহাবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সাধারন সম্পাদক শাহীন মোল্লার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা,ঝিকরা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,ইউপি সদস্য মাহাবুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সজল,সাবেক মেম্বার রহিদুল,রনি প্রমুখ। অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৩ এপ্রিল তাহেরপুর বাজারে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদ নগেন পাল, শহীদ নিতাই পাল, শহীদ বলরাম পাল, শহীদ সুরেশ পাল ও শহীদ গনেশ পালের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। পরে কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলা কালিন থানা পুলিশি বাধায় বন্ধ হয়ে যায়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET