সোমবার দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহ নগরীর নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ জুন ভোর সাড়ে পাঁচ টায় ইন্তেকাল করেছেন।
(ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ১৬ ই জুন এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়।ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এস.এম. জামাল উদ্দিন শামীম এক শোক বার্তায় সাংবাদিক মো. সিরাজুল ইসলামের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেন।একই সঙ্গে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সাংবাদিক মো. সিরাজুল ইসলাম একজন দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবে সুপরিচিত ছিলেন।তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত ভাল মানুষ হিসেবে আস্থাবান ছিলেন।সাংবাদিক গণমাধ্যম কর্মীদের দু:সময়ের আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন।









