২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নবীনগরে টিভিএস ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজি’র উদ্বোধন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২১, ১৭:১৯ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“দ্বিগুন লাইফ-দ্বিগুন মুনাফা” এই স্লোগানকে সামনে রেখে ইফাদ মটরস ও আরিফা মটরসের উদ্যোগে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে টিভিএস ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে অত্যাধনিক মডেলের এই দুটি সিএনজি’র শুভ উদ্ভোধন করা হয়। মেসার্স আরিফা মটরস এর সত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইফাদ মটরস এর এজিএম মোঃ হাফিজুল আনসারী। সাইফুদ্দিন সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইফাদ মটরস এর ডিভিশনাল প্রধান মোঃ লিটন হোসেন, ইফাদ মটরস এর হেড অব ইউনিট মোঃ সাজ্জাদ হোসেন, ইফাদ মটরস এর ইঞ্জিনিয়ার পাভেল সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মেসার্স বিসমিল্লাহ টিভিএস সিএনজি’র সত্বাধিকারী আব্দুল মান্নান, মেসার্স মদিনা মটরস এর সত্বাধিকারী মোঃ শাহদাত হোসেন, টিভিএস সিএনজি’র স্টাফ মোঃ কেফায়েত উল্লাহ, মেহেদী হাসান, রনি সরকার, সুমন ঢালীসহ বিভিন্ন সিএনজির মালিক, ড্রাইভার ও টেকনেশিয়ানরা। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর আনসারী বলেন, উদ্বোধন হওয়া টিভিএস ২২৫সিসি কিং ডুরামেক্স প্লাস সিএনজিতে থাকা ওয়াটার কুলিং প্রযুক্তি ও ৩৩ লিটারের বড় সাইজের সিলিন্ডার বাংলাদেশেই সর্বপ্রথম যা ইফাদ মটরস ও টিভিএস এর সৌজন্যে ১৮ মাসের ওয়ারেন্টিতে সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। স্বাধীনতার মাস উপলক্ষে একটি সিএনজি নগদে ক্রয় করলেই পাচ্ছেন একটি ফ্রিজ উপহার। যা ইতোমধ্যে সারা দেশের ন্যায় ব্রাহ্মনবাড়িয়াতেও বুকিং শুরু করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET