এম জহুরুল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর কান্দিপাড়ার নাসির উদ্দীন কালুর ছেলে মিজানুর রহমান মিনু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগষ্ট -২০২৫) সকাল সাড়ে দশটায় বাড়ির পাশে পাটক্ষেতে কাজ করার সময় কালাচ সাপে কামড় দেয়। ঐ সাপকে মেরে বাড়িতে নিয়ে আসে মিনু। পরে বিষের প্রভাব শুরু হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল নিয়ে গেলে সেখানে সন্ধ্যার কিছু পূর্বে মিনুর মৃত্যু হয়।
কৃষক মিনুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার মানুষ মনে করেন, সাপের উৎপাত গ্রাম অঞ্চলে বেশি। তাই সাপের এন্টিভেনম গ্রাম অঞ্চলে অথবা নূন্যতম উপজেলা হাসপাতাল গুলোতে পাওয়া উচিত।
Please follow and like us:








