১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২১, ০১:১৫ | 1156 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, একইসঙ্গে আরও অনেকে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ডাকাতরা ওই এলাকার দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে জামফারা প্রদেশের কুরিয়ান মাদারো গ্রামে মোটর বাইকে করে বহুসংখ্যক ডাকাত প্রবেশ করে। এরপরই গ্রামবাসীদের ওপর হামলা করে। এতে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এর আগেই ডাকাতদের গুলিতে অনেকে নিহত হন।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসী, ডাকাত ও অপহরণকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে দেশটির সরকার। অভিযানের অংশ হিসেবে এলাকাটিতে টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন রেখেছে নাইজেরীয় সরকার। তবে সরকারি বাহিনীর এই অভিযানের মধ্যেই সেখানে ডাকাতদের হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET