২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাগরপুরে খোরশেদ মার্কেট পশুর হাট পরিদর্শন করলেন এমপি টিটু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ১১ ২০১৯, ০৭:১৫ | 1099 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় নাগরপুরে খোরশেদ মার্কেটে জমে উঠেছে পশুর হাট। টাঙ্গাইল ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু (এমপি) শুক্রবার বিকেল বেলা নাগরপুরের সর্ব বৃহৎ পশুর হাট খোরশেদ মার্কেট পরিদর্শন ও কোরবানির পশু ক্রয় করলেন এ হাটেই। সরেজমিন দেখা যায়, ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশী বিদেশী নানা জাতের গরু উপস্থিতি উল্লেখ যোগ্য। তবে ক্রেতাদের চাহিদা মাঝারি সাইজের দেশী গরু।
বাজারে অন্যবারের তুলনায় গরুর দাম কিছুটা কম থাকলেও বিক্রেতা ও ক্রেতারা উভয়েই হতাশার সুর। তবে বিক্রেতাগন প্রত্যাশা করছেন, আগামী ১১ আগস্ট (ঈদের আগের দিন) সর্বশেষ হাটে কেনা-বেচা বেশি ও সঠিক মূল্য পাবেন। উপজেলা সদরের বাসিন্দা মোঃ সিরাজ আল মাসুদ মিঠু ও ঘিওরকোল গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন জজ ও রিপন জানান, গরুর হাটের ঘুরে দেখছি। বাজেট অনুযায়ী গরু কিনব।
সিরাজ আল মাসুদ মিঠু বলেন, ঈদের এত আগে থেকে গরু কিনে রক্ষণাবেক্ষণ করা কঠিন। যেহেতু সময় আছে দেখে শুনে বুঝেই সঠিক মূল্যে গরু কিনতে চাই। হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, এ হাটে রয়েছে ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাদের জন্য নিরাপত্তা সহ থাকা খাওয়ার সু ব্যবস্থা। পশুর স্থাস্থ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের তত্তাবধানে এই মেডিকেল টিম এখানে কাজ করছে। আইন শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ প্রসাশন। সার্বক্ষণিক পুলিশী টহলের পাশাপাশি রয়েছে হাট কমিটির স্বেচ্ছাসেবক দল। এমন ব্যবস্থায় আমারা ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট।

হাটে গরুর হাসিল ৪০০-৫০০ টাকা, ছাগল, ভেড়ার জন্য ১০০ টাকা নির্ধারন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET