, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা




নাঙ্গলকোটের কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ১০ ২০২৫, ২২:০৪ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার নবগঠিত কমিটির সভাপতি সমাজ সেবক ও রাজনীতিবিদ জালাল উদ্দিন মিলন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন।

কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা শিক্ষক ডাক্তার মহসিনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান, মাদরাসা সাবেক সভাপতি গোলাম মাওলা, বটতলী শামছুল উলূম দাখিল মাদরাসা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক আফজালুর রহমান, আইটপাড়া আজিজিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহজাহান মজুমদার, মাদরাসা প্রতিষ্ঠাতা কাজী গোলাম মোস্তফা, বটতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্রাফুল আলম, বটতলী শামছুল উলূম দাখিল মাদরাসা সহসুপার মাওলানা মীর হোসেন, জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন, মাস্টার আবুল খায়ের, বটতলী উচ্চ বিদ্যালয় শিক্ষক মাওলানা শফিকুর রহমান, ব্যবসায়ী ওমর ফারুক, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ওমর ফারুক সবুজ, ব্যবসায়ী আব্দুল কাদের ইয়াছিন, সমাজ সেবক আব্দুল আউয়াল মিয়াজী, বিএনপি নেতা মাঈন উদ্দিন, উপজেলা যুবদল সদস্য ওমর ফারুক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET