, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা




নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৬, ২৩:১৯ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থী-সহ ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য ৫৭ শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক কবি আফজাল হোসাইন মিয়াজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, বালিকা শাখা ইনচার্জ নূরুচ্ছাফা খন্দকার আরিফ, মাধ্যমিক শাখার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শাখার ইনচার্জ শরীফ উল্লাহ ভূঁইয়া,নিম্ন মাধ্যমিক শাখার ইনচার্জ জাফর আহমেদ আপন, সহকারী শিক্ষক  নুরুন্নবী রিয়াদ, মোহাম্মদ সোহাগ হোসেন, রুবাইয়া রাশেদ, রনি ভূঁইয়া, জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল কাহহার, সাব্বির হোসেন, রিয়াজ উদ্দিন, মাওলানা শোয়াইব উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৩ জন জিপিএ-৫ ও ২৭জন জিপিএ-৪ অর্জন করেন। উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি পরপর ৫বার সেরা ফলাফল অর্জন করে। ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জনে স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET