১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের বিএনপি নেতা ছুপুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুরোধ ছোট নয়নের




নাঙ্গলকোটের বিএনপি নেতা ছুপুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুরোধ ছোট নয়নের

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২৫, ১৮:১৫ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা ও মক্রবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপুর দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়েছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন নয়ন (ছোট নয়ন)।
সম্প্রতি মক্রবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত  দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য তিনি এই দাবী জানান।
ছোট নয়ন তার বক্তব্যে বলেন “মাজহারুল ইসলাম ছুপু নাঙ্গলকোট উপজেলা বিএনপির তুমুল জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দুইবার উপজেলা ছাত্র দলের  সভাপতি ছিলেন পাশাপাশি আওয়ামী ফ্যাসিস্ট আমলে শত নির্যাতন হামলা মামলার পরও তিনি মক্রবপুর ইউপির সফল চেয়ারম্যান ছিলেন”।
গত ২০২৪ সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ছুপু দলীয় নির্দেশ অমান্য করে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন,যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির,সদস্য সচিব ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু,নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET