, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৫ ২০১৮, ০০:৪১ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি :-  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির কোকালি গ্রামে ফোর স্টার সমাজ কল্যানের উদ্যোগে গতকাল সোমবার দুস্থ- অসহায় ৭০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী, সেমাই-চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ওয়ার্ড আ:লীগের সভাপতি আবুল খায়ের আবু জমিদারের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা নূরুল ইসলাম হাছান, সাবেক ইউপি সদস্য মমিন, ভেন্ডার করিম উল্লাহ, ব্যবসায়ী নুরুল আমিন, গিয়াস উদ্দিন তারেক, মো: লিটন, সৌদি আবর প্রবাসি মো: নবী খাঁন, গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্টানের আয়োজন করেন কোকালি ফোর স্টার সমাজ কল্যান । সার্বিক সহযোগিতা করেন প্রবাসি ও গ্রামবাসী। অনুষ্ঠান পরিচালনা করেন বক্সগঞ্জ প্যাসিফিক মাল্টি স্কুলের প্রতিষ্ঠাতা ও কোকালি ফোর স্টার ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক আ: রহমান পলাশ। অনুষ্ঠান শেষে সংগঠনের উদ্যোগে একটি অসহায় মেয়ের বিয়ের খরচের জন্য তার অভিভাবকের কাছে নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET