, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে চাঁদা না দেয়ায় নিকাহ্ রেজিষ্টারকে কুপিয়ে জখম

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২০, ১৭:৫৯ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে চাঁদা না দেয়ায় ঢালুয়া ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টারকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে  আহত করে। তিনি সংজ্ঞাহীন হয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নিকাহ্ রেজিষ্টার ঢালুয়া ইউনিয়নের মগুয়া গ্রামের নুরুল হক ভ‚ঁইয়ার ছেলে নুরুল আলম ভূঁইয়া।

আহত নিকাহ্ রেজিষ্টার নুরুল আলম ভূঁইয়া বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবী করে, আমার কাছে এখন টাকা নেই তাই পরে দিবো বললে তারা আমার উপর ক্ষিপ্ত হয়। পরদিন শনিবার সকাল ৮টার দিকে আমি মৎস প্রজেক্টে কাজ করার সময় মগুয়া গ্রামের কবিরের ছেলে সন্ত্রাসী সৌরভ (২০), আব্দুল আউয়ালের ছেলে আব্দুল মান্নান(১৯) ও মোস্তফার ছেলে লিয়ন হোসেন (২০) আমার উপর সন্ত্রাসী হামলা চালায়।

নাঙ্গলকোট উপজেলা নিকাহ্ রেজিষ্টার সমিতির সভাপতি কাজী রিয়াজ হোসেন বলেন, আমাদের সমিতির সদস্য ঢালুয়া উইনিয়ন নিকাহ্ রেজিষ্টার নুরুল আলম ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET