, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩১ ২০২১, ২২:১১ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাগর গ্রামে চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সোমবার বিকেল ৫টার দিকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে লাকসাম জিআরপি থানার উপ পরিদর্শক আব্বাস কবির চৌধুরী বলেন, নাঙ্গলকোট উপজেলার বান্নাগর এলাকার রেল লাইন থেকে এক জন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET