৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ২১:৪৫ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণের দায়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার জেল হাজতে পাঠিয়েছে। একই দিন ধর্ষিতা ওই তরুণীকেও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষিতা তরুণী নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া তেতৈয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো: শাহিনকে (৩০) তার বাড়ী থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন গ্রামে মুদি মালের ব্যবসা করে। সম্প্রতি তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে পাশ্ববর্তী বাড়ীর স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার রাতে বাড়ীর পাশের নির্জন স্থানে তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। বুধবার রাতে ধর্ষিতা তরুণী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক শাহিনকে আটক করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতা তরুণীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET