২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ও কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন




নাঙ্গলকোটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ও কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২১, ১৯:৪৭ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে ও কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক। গত রবিবার পৌরসভা  কার্যালয়ের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক বলেন  গত মঙ্গলবার উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন তার নিজ বাড়িতে একটি উঠান বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ জামাল, শেখ কামাল ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে। যা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার পৌর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার রাতে মেয়র আব্দুল মালেক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন ও ছোট নয়নের ভাই শাখাওয়াত  হোসেন শাহিনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। অবিলম্বে ওই কটূক্তিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার ও শাহজাহান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET