৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বন্যা দুর্গতদের মাঝে ছাত্র ও যুবসমাজের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ




নাঙ্গলকোটে বন্যা দুর্গতদের মাঝে ছাত্র ও যুবসমাজের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২৪, ০০:১৩ | 734 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কালেম-কেশতলা ছাত্র ও যুবসমাজের উদ্যোগে মৌকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত ৩শ’ পরিবারের মাঝে শুক্রবার রাতে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কালেম-কেশতলা ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ তত্বাবধানে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়ার পুত্র, শালবন ইকো রিসোর্ট ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহমদ শাহীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী তানভীর আহমেদ বাবু, একই গ্রামের সুপ্রিম কোর্ট আইনজীবী নেওয়াজ শরীফ, ব্যবসায়ী সোহরাব হোসেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌকরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন শাহীন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন জুয়েল, খোরশেদ আলম, শ্রমিক নেতা সোহেল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET