, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বসতঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত লাশ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ১৭:১৫ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ায় বসতঘর থেকে বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত রাশেদা ওই গ্রামের বেলজিয়াম ফারুক বাড়ির মৃত আবুল কাশেমের স্ত্রী। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম তার বেলজিয়াম প্রবাসী একমাত্র ছেলে বেলাল হোসেনের স্ত্রীসহ একই ঘরে বসবাস করতো।

গত কিছুদিন যাবৎ বেলালের স্ত্রী গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে চলে যায়। বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদার ঘরে গোংরানির শব্দ শুনে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET