২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে মক্রবপুর ইউপি যুবলীগের মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত




নাঙ্গলকোটে মক্রবপুর ইউপি যুবলীগের মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৬ ২০২১, ১৮:৪৭ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার সন্ধায় উপজেলার মক্রবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ সভাপতি সোহাগ মজুমদার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে মটরসাইকেল শোডাউন করে উপজেলার মক্রবপুর বাজার থেকে শুরু হয়ে নাঙ্গলকোট পৌর বাজার প্রদক্ষিণ করে নাঙ্গলকোট উপজেলা যুবলীগ কার্যালয়ে এসে উপস্থিত হয়। মোটরসাইকেল শোডাউন শেষে নাঙ্গলকোট উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সম্পাদক মিজানুর রহমান মিজান,যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাহার, মক্রবপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি শাহাব উদ্দিন, যুবলীগ সভাপতি সোহাগ মজুমদার। প্রতিবাদ সভায় বক্তারা মক্রবপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান কমিটির এক বছর পার না হতেই আরো একটি কমিটির দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শীঘ্রই এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের অর্থমন্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET