, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে হাসপাতাল কর্মী বাড়ী ফেরার পথে ধর্ষণ চেষ্টা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৮:৪৬ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট ট্রমা হাসপাতালের একজন নারী কর্মী হাসপাতালে কাজ শেষে বাড়ী ফেরার পথে দু’ বখাটে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। হাসপাতালের ওই নারী কর্মী উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভাতড়া গ্রামের তিন কন্যা সন্তানের জননী বলে জানা গেছে। গত ২০ এপ্রিল সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই গ্রামের দক্ষিণ পাড়ার খালের উপর ব্রিজ থেকে ওই নারীকে টেনেহেচড়ে বখাটেরা খালের ভিতরে নির্জন স্থানে নিয়ে গলায় চুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারী তার হতে থাকা মোবাইলের আলোতে তাদেরকে চিনে পেলে। পরে তাদের নাম ধরে আত্ম চিৎকার করলে ভয়ে বখাটেরা পালিয়ে যায়। অভিযুক্ত বখাটেরা হলো একই গ্রামের মৃত ছেরু মিয়ার ছেলে শহিদুল ইসলাম শহিদ ও আবুল হাশেমের ছেলে ফারুক।
অভিযোগ সূত্রে জানা যায়, তিন কন্যা সন্তান নিয়ে অভাবের সংসার ওই নারীর। স্বামী অসুস্থ থাকায় নিজেই উপার্যনে নেমে যান। চাকুরী নেন নাঙ্গলকোট ট্রমা হাসপাতালে। প্রতিদিন সে একই সময়ে হেঁটে বাড়ী যান। গত সোমবার রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে বখাটেরা পূর্ব খেকে ব্রিজ এলাকায় ওৎ পেতে থাকে। ওই নারী ব্রীজের উপর উঠা মাত্রই বখাটে শহিদ ও ফারুক তার মুখ চেপে ধরে টেনেহেছড়ে শুকনো খালের ভিতর দিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভাতড়া গ্রামের অভিযুক্ত শহিদকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার বলেন, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET