, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • নাঙ্গলকোট থানা পুলিশের ৭ জনসহ আক্রান্ত-১৭  ওসি ও তার স্ত্রীসহ  সুস্থ ৪




নাঙ্গলকোট থানা পুলিশের ৭ জনসহ আক্রান্ত-১৭  ওসি ও তার স্ত্রীসহ  সুস্থ ৪

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ২১:০০ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোটে রবিবার থানা পুলিশের ৭ জনসহ ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রীসহ ৪জন সুস্থ। মোট সুস্থ ৬৯। এর আগে গত ২২জুন সোমবার থানা পুলিশের ১২জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এনিয়ে থানা পুলিশের মোট আক্রান্ত ১৯জন। এছাড়া, নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আরো দুই জন আক্রান্ত হলেন। এনিয়ে পল্লী বিদ্যুতের ডিজিএমসহ মোট আক্রান্ত ৫জন। অন্যদিকে করোনা উপসর্গে নিহত নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রফিকুল ইসলামের (ভান্ডারী) পরিবারের ৩ সদস্যদের করোনা পজিটিভ শনাক্ত হয়। থানা পুলিশের আক্রান্তরা হলেন, সেলিনা আক্তার (৪৬), মালেক (৪০), সাইফুল্লা (৪৫), রাসেল আহম্মেদ (২৫), শাহাবুদ্দিন (৪১), সাইফুর রহমান (৪২), আবুদল করিম (৫৬), প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা হলেন, জাহাঙ্গীর (৩৩), শাহিনুর আক্তার (২২), আনোয়ারা বেগম (৬০)। পল্লী বিদ্যুতের আক্রান্তরা হলেন, গোলাম রসুল (৩৮), সাইফুল ইসলাম (২৮), উপজেলা ভুমি অফিসের প্রিয়াংকা সরকার (৩০), আদ্রা উত্তর ইউনিয়নের মগুয়া গ্রামের আহসান উল্লাহ (৭৫), মক্রবপুর ইউনিয়নের বান্ননগর গ্রামের বিল্লাল হোসেন (৪১) ও বালিয়াপুর গ্রামের আলী হায়দার (৪০)।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET