নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা মাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইউ আর সির ইন্সট্রাকটর আমির হোসেন পাটোয়ারী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র বিশ্বাস, সাবেক মেম্বার রফিকুল হোসেন, মেম্বার শাহআলম, প্রবাসী জয়নাল আবেদীন, পুজকরা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ আরা, জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার, কেশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, ওয়াকফ স্টেটের ইন্সপেক্টর ও ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত হোসেন তুহিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুন নাহার। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ছাত্র/ছাত্রীদেরকে সম্মাননা ক্রেষ্ট ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।









