২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোট পৌর কাউন্সিলর প্রার্থীর ব্যাপক প্রচার প্রচারণা




নাঙ্গলকোট পৌর কাউন্সিলর প্রার্থীর ব্যাপক প্রচার প্রচারণা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ১৭:০৩ | 1057 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেজবাহুল আলম ভূঁইয়া আলম ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে তিনি এলাকায় সমাজ সেবা মূলক কাজ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। গত ১৯ মার্চ যাচাই বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও মত বিনিময় সভা করে আসছে।
কাউন্সিলর প্রার্থী মেজবাহুল আলম ভূঁইয়া আলম শিক্ষা জীবনে কৃষি ডিপ্লোমা, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট থেকে সার্ভে পাশ করেন। তিনি উপজেলার বড় ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি, শ্রীকামতা দাখিল মাদ্রাসা ও বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও তিলিপ দ্বীনিয়া মাদ্রাসার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পিতা মরহুম হাজী আক্তারুজ্জামান ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা।
মেজবাহুল আলম ভূঁইয়া আলম বলেন আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডকে মাদক মুক্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, পুল কালভার্ট’সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে যাবো এবং জনগণের নাগরিক সেবা নিশ্চিত করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET