, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক করোনা পজেটিভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২০, ২১:৪৫ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র’সহ শনিবার নতুন করে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ২ জনের। এ পর্যন্ত সর্বমোট উপজেলায় ১১৪ জনের করোনার পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া, উপসর্গ নিয়ে মৃত্যু বরণের পর নমুনা সংগ্রহ করলে ৫ জনের রির্পোট পজিটিভ আসে। উপজেলায় করোনা পজিটিভ থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।
আক্রান্তরা হলেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক (৪২) ও মৌকারা ইউনিয়নের ময়ূরা গ্রামের ফারজানা বেগম (৩২)।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বলেন, এ পর্যন্ত ৯ শত ২০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত ৮ শত ৫২ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে । রিপোর্ট বাকি রয়েছে ৬৮ জনের। এনিয়ে উপজেলায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET