, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোট ১৫১ জন শিক্ষকের জন্য রাখা হয়নি বসার ব্যবস্থা




নাঙ্গলকোট ১৫১ জন শিক্ষকের জন্য রাখা হয়নি বসার ব্যবস্থা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ১৬:৫৪ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মঙ্গলবার সকালে দাঁড়িয়ে মাসিক সমন্বয় সভা করেছেন উপজেলা অডিটোরিয়ামে। সভায় বসার কোন ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষককে উপজেলা পুকুর ঘাট ও বিভিন্ন দোকান পাটে বসে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার বলেন, ১৫১ জন শিক্ষকের জন্য চেয়ারের ব্যবস্থা করা উচিত ছিলো। এটা কতৃপক্ষের গাপিলতি।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জালাল আহম্মেদ বলেন, হল রুমে চেয়ার আছে এ জন্য ব্যবস্থা করা হয়নি। কিন্তু প্রোগ্রামে আসার পরে চেয়ার না দেখে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও ব্যবস্থা করা সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন বলেন, চেয়ার ভাড়া পাই নাই। আমরা দাঁড়িয়ে সংক্ষিপ্ত আকারে সভা করেছি। শিক্ষকরা দাঁড়িয়ে ক্লাস করে। আমাদের কোন শিক্ষকের এ ব্যাপারে অভিযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, আয়োজকদের ব্যর্থতায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET