২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিকদের মানববন্ধন।

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ১০:১৯ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ। তারা নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের মৃত্যুদণ্ড দাবি করেন। শনিবার (১৭ ই জুন) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। সহকর্মী হত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও ৭১ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী।সাধারণ সম্পাদক, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী।
এ সময় নাদিম হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আরো বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এন টিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি এসএস শোহান। বাগেরহাট প্রেসক্লাবের সদস্য,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল 24 এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য ও এটি এন বাংলা, এটি এন নিউজের জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি সরদার আঃ কাদের।
বিএমএসএস এর বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান শিমুল সহ মফস্বল সাংবাদিক সোসাইটির বিভিন্ন নেতাকর্মী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET