, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যুব কাউন্সিলের মাসিক মিটিং অনুষ্ঠিত




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যুব কাউন্সিলের মাসিক মিটিং অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৪, ১৯:৩৬ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যুব কাউন্সিলের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যুব কাউন্সিলের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করা হয়, জাতীয় সংগীত পাঠ করা হয় এবং গনঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর যুব কাউন্সিলের সেক্রেটারি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি’র সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আরিফুল ইসলাম জিমী ও তাফরি মনি প্রধান, ৪,৫,৬ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর হামিদুল ইসলাম জয়, ৭,৮,৯ নং ওয়ার্ডের জিয়াসমিন আক্তার রিভা, ১০,১১,১২ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর বিরাজ পাল চৌধুরী, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আমেনা আক্তার খুশবু, ১৯,২০,২১ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মোঃ সানি সরকার ও সিরাজুম মনিরা ঝুমা, ২২,২৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর তানজিন রহমান তন্ময়, ২৪,২৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর বোরহান উদ্দিন ও নাসিমা সর্দার নিঝুম এবং ২৬,২৭ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর সাইদুল ইসলাম। উক্ত সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিরসনের জন্য যুবদের করণীয় ও গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের তালিকা তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET